মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে অতিথি পাখি বিক্রি করায় দন্ড : পাখিগুলো অবমুক্ত

জগন্নাথপুরে অতিথি পাখি বিক্রি করায় দন্ড : পাখিগুলো অবমুক্ত

GE DIGITAL CAMERA

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে অতিথি পাখি বিক্রি করার দায়ে ছানু মিয়া (৩০) নামের এক বিক্রেতাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সে জগন্নাথপুর পৌর এলাকার শেরপুর গ্রামের ছালাই মিয়ার ছেলে।
জানাযায়, সোমবার বিকেলে স্থানীয় পৌর পয়েন্টে অতিথি পাখি বিক্রিকালে ট্রাফিক পুলিশ শামসুল ইসলাম পাখি সহ বিক্রেতাকে আটক করেন। পরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজুল আলম মাসুম এ দন্ডাদেশ প্রদান করে জব্দকৃত সাইবেরিয়া থেকে আগত বন্য হাঁস জাতীয় ১৫টি পাখিকে অবমুক্ত করে দেন। এ সময় মুক্তি পেয়ে মনের আনন্দে পাখিগুলো আবারো ডানা মেলে দুর আকাশের অজানা পথে উড়ে যায়। তা দেখে উপস্থিত সবাই মুগ্ধ হয়েছেন। এ যেন শান্তির পরশ ছুয়েছে পাখিগুলোর মনের আঙ্গিনায়।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com