বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

২৯ মার্চ জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচন

২৯ মার্চ জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচন

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার জন নন্দিত মেয়র আলহাজ আবদুল মনাফের মৃত্যু হলে মেয়র পদটি শুন্য হয়। এ শুন্য পদ পূরণের লক্ষে আগামী ২৯ মার্চ জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী ২৭ ফেব্রুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। ১ মার্চ যাচাই-বাছাইয়ের শেষ তারিখ। ৮ মার্চ প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও ২৯ মার্চ নির্বাচন। নির্বাচনের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্নের লক্ষে সব ধরণের প্রস্তুতি নেয়া হচ্ছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মঙ্গলবার থেকেই প্রার্থীদের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। তবে জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচনে খবর ছড়িয়ে পড়লে অনেক প্রবাসী প্রার্থী ও তাদের সমর্থকরা দেশে আসতে শুরু করেছেন। এছাড়া নির্বাচনে অংশ নিতে অনেক প্রার্থীরা প্রস্তুতি নিচ্ছেন। সর্বত্র পৌরসভার উপ-নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com