শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে হোম কোয়ারেন্টাইনে ২০ জন প্রবাসি

জগন্নাথপুরে হোম কোয়ারেন্টাইনে ২০ জন প্রবাসি

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলায় ২০ জন প্রবাসী হোমকোয়ারেন্টাইনে রয়েছেন। বুধবার রাতে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জগন্নাথপুর উপজেলায় সম্প্রতি ৫ শতাধিক প্রবাসী  দেশে এসেছেন। তাদের তথ্য আমরা সংগ্রহ করেছি। আমাদের স্বাস্থ্য বিভাগের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তাদের স্বাস্থ্য পরীক্ষা করছেন। আজ আমরা উপজেলার ২০ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রেখেছি। আমরা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে স্বাস্থ্য কর্মীদের সমন্বয়ে কমিটি গঠন কাজ করছি। তবে এখন পর্যন্ত কোন লক্ষণ সনাক্ত হয়নি। তবে প্রবাসীরা দেশে এলেই ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। অপরদিকে  বুধবার বিকেলে জগন্নাথপুর উপজেলা প্রশাসন গণবিজ্ঞপ্তি

প্রকাশ করেছে।উপজেলা পরিষদ বিজ্ঞপ্তিটি মাইকিং করে নাগরিকদের অবগত করেছে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, করোনাভাইরাস আমাদের দেশে ছড়িয়ে পড়ছে। প্রবাসী অধ্যুষিত এ উপজেলার উল্লেখযোগ্য সংখ্যক মানুষ প্রবাসী। তাদের মধ্যে অনেকেই দেশে ফিরছেন। করোনা প্রতিরোধে জন সচেতনতার জন্য আমরা গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছি। এতে দেশে আসা প্রবাসীদের হোমকোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com