মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে এক গৃহবধুর আত্মহত্যা ও আরেকজনের চেষ্টা

জগন্নাথপুরে এক গৃহবধুর আত্মহত্যা ও আরেকজনের চেষ্টা

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সফিনা আক্তার শেফা (২৬) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার চিলাউড়া-রসুলপুর গ্রামের সুজাত মিয়ার স্ত্রী। এছাড়া টিনা বেগম (২৫) নামের আরেক গৃহবধু আত্মহত্যার চেষ্ঠা করেছেন। তিনি উপজেলার বালিকান্দি গ্রামের সুজন মিয়ার স্ত্রী।
পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, বৃহস্পতিবার গৃহবধু সফিনা আক্তার শেফা তাঁর মামার বাড়ি বাউধরণ গ্রামে বেড়াতে গিয়ে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। জগন্নাথপুর থানার এসআই মির্জা শাফায়েত বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে-আরেক গৃহবধু টিনা বেগম বিষপানে আত্মহত্যার চেষ্ঠা করেছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com