মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে পাইপগানসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

জগন্নাথপুরে পাইপগানসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব) -৯ এর অভিযানে দেশীয় পাইপগানসহ দুই অস্ত্র ব্যবসায়ী কে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার তাদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, জগন্নাথপুর পৌর এলাকার ইসহাকপুরের মৃত কনাই মিয়া ছেলে শাহজাদ মিয়া (২৪) ও লুদুরপুর এলাকার মৃত আলকাব আলীর ছেলে আকমল হোসেন (৩২)।

থানা পুলিশ জানায়, গত শুক্রবার মধ্য রাতে র‌্যাব-৯ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিত্বে পৌরএলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী আকমল হোসেন ও শাহজাদ মিয়াকে আটক করে। এসময় তাদের নিকট থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়।
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, র‌্যাবের হাতে পাইপগানসহ গ্রেফতারকৃত দুই অস্ত্র ব্যবসায়ীকে শনিবার জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হলে তাদের কে আমরা কারাগারে পাঠিয়েছি।
তিনি জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসা চালিয়ে আসছিল।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com