শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

করোনা ভাইরাস সংক্রমণে জনসচেতনতার লক্ষ্যে ছাত্রলীগ নেতার উদ্যােগে গোলবৃত্ত, জীবাণুনাশক স্প্রে প্রয়োগ ও মাস্ক বিতরণ

করোনা ভাইরাস সংক্রমণে জনসচেতনতার লক্ষ্যে ছাত্রলীগ নেতার উদ্যােগে গোলবৃত্ত, জীবাণুনাশক স্প্রে প্রয়োগ ও মাস্ক বিতরণ

স্টাফ রিপোর্টার :: চলমান নভেল করোনা ভাইরাস সংক্রমণে জনসচেতনতার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগের দেশব্যাপী সচেতনতামুলক কর্মকাণ্ডের অংশ হিসেবে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে’র কার্যক্রম অনুসারে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিপন আহমদের নেতৃত্বে সামাজিক দুরত্ব নির্ধারণে গোলবৃত্ত, জীবাণুনাশক স্প্রে প্রয়োগ ও মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) উপজেলার ভবেরবাজারে ছাত্রলীগ নেতা লিপন নিজে বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানের সামনে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে গোলবৃত্ত দেন। ওই সময় তিনি তার সহযোগীরা বাজারজুড়ে জীবাণুনাশক স্প্রে প্রয়োগ এবং জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন। অংশগ্রহণকারী অন্যরা হলেন- স্বপন আহমেদ, মহন আহমদ, দিলদার আহমেদ, রুদ্র দাস বিজিত, আলফাজ, গুলজার প্রমুখ।তাদের এমন উদ্যোগকে অনেকেই স্বাগত জানিয়েছেন। এ বিষয়ে ছাত্রলীগের  লিপন আহমদ বলেন, আজকে বিশ্বজুড়ে মহামারি করোনায় যে সংকট চলছে এ জন্য সাধারণ মানুষ অসহায়। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী সবাইকে সচেতন করে তোলার লক্ষ্যে আমরা আছি, আজীবন সবার পাশে  থাকবো ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com