মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে পুলিশ ও স্বাস্হ্যকর্মী কোয়ারেন্টিনে

জগন্নাথপুরে পুলিশ ও স্বাস্হ্যকর্মী কোয়ারেন্টিনে

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে চার পুলিশ সদস্য ও চার স্বাস্থ্যকর্মী কোয়ারেন্টিনে গেছেন। গত দুই দিনে করোনা উপসর্গ সংক্রমণে কাজ করায় তাদেরকে কোয়ারেন্টিনে পাঠানো হয়।

আজ বৃহস্পতিবার জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান,পুলিশ সদস্যদেরকে হোম কোয়ারেন্টিনে নয়। আমরা দুই শিফটে পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের কাজ ভাগ করেছি। এক শিফটে যারা কাজ করবেন তারা রেষ্টে থাকবেন। অপর শিফটের দায়িত্বরতরা কাজ করবেন। কাজের সুবিধার্থে আমরা এভাবে দায়িত্ব বন্টন করেছি। তিনি জানান,
বুধবার সন্ধ্যায় করোনা ভাইরাস উপসর্গ শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া যুবকের সৎকার করতে পুলিশের একজন উপ পরিদর্শক ও একজন সদস্য দায়িত্ব পালনে শশ্শ্মানঘাটে গিয়েছিলেন আজ বৃহস্পতিবার উপজেলার একটি গ্রামে করোনা শনাক্ত তরুণ কে বাড়ি থেকে উদ্ধার করে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে পাঠাতে দায়িত্ব পালন করেন পুলিশের একজন উপ পরিদর্শক ও পুলিশ সদস্য (কনস্টেবল)। তাদের চারজনকে বিশ্রামে রাখা হয়েছে। অন্যরা দায়িত্ব পালন করবেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর জানান,বুধবার শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া যুবকের নমুনা সংগ্রহ করা হলেও প্রতিবেদন পাওয়া যায়নি। আজ ১৮ বছর বয়সী তরুণের পজিটিভ প্রতিবেদন পাওয়ায় তাকে আমরা সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি।তিনি বলেন, এসব কাজে দায়িত্বে থাকা স্বাস্থ্যকর্মীদের আমরা কোয়ারেন্টিনে রেখেছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com