রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

গুরুতর অসুস্থ রিজভী, দোয়া কামনা

গুরুতর অসুস্থ রিজভী, দোয়া কামনা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

রোববার থেকে তার পেটে প্রচণ্ড ব্যথা ও বমি হচ্ছে। বর্তমানে তিনি বাসায় চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ডা. রফিকুল ইসলাম রিজভীর চিকিৎসার তত্ত্বাবধানে আছেন।

দ্রত সুস্থতার জন্য রুহুল কবির রিজভী সবার দোয়া কামনা করেছেন।

১৯৮৪ সালে আন্দোলনের সময় রিজভীর পেটে গুলিবিদ্ধ হলে সাবঅ্যাকিউট ইনটেস্টাইনাল অবসট্টাকশন সমস্যায় ভোগেন। তার পেটে অস্ত্রোপচার থেকে এ সমস্যা হয়।

এ রোগের জন্য আগে তিনি আমেরিকায় অস্ত্রোপচার করিয়েছিলেন। মাঝে মাঝে তিনি কমপ্লিকেশন বা সমস্যায় ভোগেন।

রুহুল কবির রিজভী বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ থাকা অবস্থায় গত বছর এ রোগে ভুগেছিলেন। এ সময় তার পেটে প্রচণ্ড ব্যথা ও বমি হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com