শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে শিক্ষানুরাগী শফিকুল আহমদ এর জানাযা সম্পন্ন

জগন্নাথপুরে শিক্ষানুরাগী শফিকুল আহমদ এর জানাযা সম্পন্ন

স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর পৌরএলাকার ইকড়ছই গ্রামের অধিবাসী জগন্নাথপুর গ্রামের বাসিন্দা  পৌরশহরের আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বিশিষ্ট  শিক্ষানুরাগী আলহাজ্ব শফিকুল আহমদ ভূঁইয়ার নামাজে জানাজা শনিবার আসরের নামাজের পর ইকড়ছই আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে বিপুল সংখ্যক মুসল্লী অংশ গ্রহন করেন। জানাযা  শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ পাকের দরবারে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইকড়ছই মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ ছমির উদ্দিন পরে  নিজের নির্মিত মসজিদ ও এতিমখানার পাশে তাঁকে দাফন করা হয়েছে।

গত শুক্রবার রাতে সিলেট শহরের পশ্চিম পীর মহল্লা আবাসিক এলাকার জগন্নাথপুর হাউসের বাসায় আকস্মিক হার্ট অ্যাটাকে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি মা,স্ত্রী, চার মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী  রেখে গেছেন। তাঁর একমাত্র ছেলে কিছু দিন আগে লন্ডনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। গত বুধবার প্রয়াতের বড় বোন সিলেট নগরীতে ইন্তেকাল করেন।

এদিকে আজ সকাল ১১টার মরহুমের মরদেহ এম্বুলেন্স যোগে মরহুমের জন্মভিটা জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই নয়াবাড়িতে এসে পৌছলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণ ঘটে। এলাকার শত শত নারী পুরুষ শেষবারের মতো তাঁকে দেখতে বাড়িতে ছুটে যান।
বাদ আসর মরহুমের নামাজে জানাজা ইকড়ছই সিনিয়র হাফিজিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন পর্য়ায়ের শোকাহত মানুষ
জানাজায় অংশ নেন। জানাজা নামাজ শেষে জগন্নাথপুর- সুনামগঞ্জ সড়কের হাসিমাবাদ এলাকায় মরহুমের নিজের নির্মিত মসজিদ ও এতিমখানায় তাঁর দাফন সম্পন্ন করা হয়।
প্রসঙ্গত, শফিকুল আহমদ ভূঁইয়া সামাজিক, রাজনৈতিক ও ধনাঢ্য ব্যবসায়ী হিসেবে জগন্নাথপুর তথা সিলেট শহরের সুপরিচিত ছিলেন। তাঁর পিতা আব্দুল খালিক ছিলেন একজন সমাজসেবী ও সুপরিচিত ব্যক্তি। তাঁর নামে পৌর শহরের ৯ নং ওয়ার্ডে খালিক নগর নামে একটি গ্রাম ও আব্দুল খালিক সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন প্রয়াত শফিকুল আহমদ ভূঁইয়া। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com