মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

সুনামগঞ্জে নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ১৫ কোটি টাকার সেতু ধ্বসে খালে!

সুনামগঞ্জে নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ১৫ কোটি টাকার সেতু ধ্বসে খালে!

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের কোন্দানালা খালের উপর ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন একটি সেতু ধ্বসে খালের মধ্য পড়ে গেছে। রোববার বিকেলে গার্ডার বসানোর সময় হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে সেতুটি ধ্বসে গেছে বলে ঘটনাস্হল পরিদর্শনকারী সুনামগঞ্জ সওজের উপসহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান সোমবার যুগান্তর কে জানান। তিনি জানান ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন এই ব্রিজের ৭০ ভাগ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে।
এলাকাবাসী অভিযোগ করেছেন নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ব্রীজের ৫টি গার্ডার ধ্বসে গেছে।
জানা জানায়, ২০২০ইং সনে সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর- রানীগঞ্জ  সড়কে জরাজীর্ণ সেতু গুলো ভেঙে ১১০কোটি টাকা ব্যয়ে ৭টি  সেতু নির্মাণের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। কাজ বাস্তবায়নের দ্বায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স। এই প্রতিষ্ঠান সিলেটের বৃহৎ সেতু রানীগঞ্জের কুশিয়ারা সেতুর কাজ ও করছে।  এই প্রতিষ্ঠানের বিরুধ্বে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা সহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে এলাকাবাসীর
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের -প্রকৌশলী মোস্তাফিজুর রহমান আরো জানান নিম্নমানের সামগ্রী নয়,মেকানিক্যাল কারনে  সেতুর গার্ডার ধ্বস গেছে।  সেতুর মূল কাটামোর কোনরূপ ক্ষতি হয়নি। ধ্বসে যাওয়া গার্ডারগুলো ঠিকাদারী প্রতিষ্ঠান ঢাকার এমএম বিল্ডার্স তার নিজ খরচে  অপসারণ করে নতুন করে  গার্ডার গুলো বসিয়ে দিবে। তবে তাদেরকে এই কাজের বিলও দেওয়া হয়নি। প্রাক্কলন অনুযায়ী তাদের কে সটিক ভাবে কাজ করতে হবে।
এদিকে সোমবার দুপুরে ধ্বসে যাওয়া সেতুটি সড়ক ও জনপথ বিভাগের ঢাকা থেকে আগত একটি টিম,  সুনামগঞ্জ সওজ নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম সহ সংশ্লীষ্টরা পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com