শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুর থানা পুলিশের অভিযান : গ্রেপ্তার ৫

জগন্নাথপুর থানা পুলিশের অভিযান : গ্রেপ্তার ৫

স্টাফ রিপোর্টার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত এক আসামী ও নিয়মিত মামলার ৪ জন সহ ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের মুজাহিদপুর গ্রামের মন্নান মিয়ার ছেলে ছোটন মিয়াকে (২০) কে জি আর ২০৩/২০১৮ এর মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী হিসেবে জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার রাজিব রহমান তাকে গ্রেফতার করেন।

পৃথক অভিযানে দাঙ্গার অভিযোগে দায়েরকৃত মামলার এজাহার নামীয় পলাতক আসামী জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামের সামছু উদ্দিনের ছেলে আলা উদ্দিন (২৫), কালাই মিয়ার ছেলে দিলদার হোসেন (৪৫), ইসমাইল মিয়ার ছেলে জালাল উদ্দিন (২৫) ও সামছু উদ্দিনকে (৪৪) গ্রেফতার করা হয়।

থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত আসামীদের আজ বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com