বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে দায়িত্ব গ্রহণ করলেন নির্বাচিত জনপ্রতিনিধিরা

জগন্নাথপুরে দায়িত্ব গ্রহণ করলেন নির্বাচিত জনপ্রতিনিধিরা

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য ও সাধারণ সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার ( ৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ৭ ইউনিয়নে পৃথক আয়োজনে প্রত্যেক ইউনিয়ন পরিষদে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুরের ইউএনও সাজেদুল ইসলাম কর্তৃক মনোনীত উপজেলার প্রথম শ্রেণির কর্মকর্তাদের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদের সকল প্রকার হিসাবপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়।

পরে গত ৩১ জানুয়ারি নবনির্বাচিত ৭ চেয়ারম্যান জেলা প্রশাসকের কার্যালয়ে শপথ নেন এবং ২ ফেব্রুয়ারি সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান ইউএনও সাজেদুল ইসলাম।

প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া, পাটলী, চিলাউড়া-হলদিপুর, রানীগঞ্জ, সৈয়দপুর-শাহারপাড়া, আশারকান্দি ও পাইলগাঁও ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com