সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে ডাক্তার মধু’কে জড়িয়ে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

জগন্নাথপুরে ডাক্তার মধু’কে জড়িয়ে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে গরীবের ডাক্তার খ্যাত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার – পরিকল্পনা কর্মকতা ডাক্তার মধু সুধন ধরকে জড়িয়ে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে সম্মিলিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌরসভার প্যানেল মেয়র শাফরোজ ইসলাম মুন্না, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল হক শফিক, ৪নং ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, সাংবাদিক শংকর রায়, সাংবাদিক অমিত দেব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দীপ সুত্রধর বিরেন্দ্র, শ্রমিকলীগ সভাপতি নুরুল হক, সাংবাদিক শাহজাহান মিয়া, ফেয়ার ফেইস সভাপতি শামীম আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমেদ , ব্যবসায়ী মকবুল হোসেন ভুইয়া প্রমুখ ।

প্রসঙ্গত গত ০৪ সেপ্টেম্বর রাত ১১ টার দিকে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ভাতগাঁও গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ আব্দুল হামিদ (৫০) জগন্নাথপুর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার ও নার্সদের চিকিৎসাজনিত অবহেলার কারণে মারা যান বলে অভিযোগ করেন আব্দুল হামিদের পরিবার। এঘটনায় জগন্নাথপুর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার নার্সসহ চার জনকে শোকজ করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন- এই ঘটনায় কোনোমতেই ডাক্তার মধু সুদন ধরের সম্পৃক্ততা থাকতে পারেনা। অবিলম্বে ডাক্তার মধু সুধন ধরের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান তারা।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com