শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে শিশুদের ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধন

জগন্নাথপুরে শিশুদের ভ্যাকসিন কর্মসূচির উদ্বোধন

 

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ৫ বছর থেকে ১১ বছর বয়সী সকল শিশুদের কোভিট-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর নার্সারী স্কুলের শিক্ষার্থীদের টিকা প্রদানের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধরের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর বলেন, উপজেলার ৪০ হাজার শিশুদের ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ধারাবাহিকভাবে উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুদের ভ্যাকসিন প্রদান করা হবে। সেই সাথে ঝরে পড়া শিশুদেরও নির্দিষ্ট দিনে টিকা দেওয়া হবে।

ডা: মধু সুধন ধর আরো বলেন, ৫ থেকে ১১ বছর বয়সী সকল শিশুদেরকে জন্মসনদ নাম্বার দিয়ে সুরক্ষা অ্যাপসে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে টিকা কার্ড ডাউনলোড করে রাখার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকদেরকে অনুরোধ জানান।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com