বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

জগন্নাথপুরে নৌকা মার্কার সমর্থনে মৎস্যজীবী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

জগন্নাথপুরে নৌকা মার্কার সমর্থনে মৎস্যজীবী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে আসন্ন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা মার্কার সমর্থনে জগন্নাথপুর পৌর মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ অক্টোবর) বাদ জুমআ আয়োজিত আলোচনা সভায় উপজেলা উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক জুনেদ ভুঁইয়া’র সভাপতিত্বে ও সদস্য সচিব বাবুল দাশের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য হাজী মাহতাব উল হাসান (সমুজ)।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল হক শফিক, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না।

বক্তব্য রাখেন- জগন্নাথপুর উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক লুকেশ দাশ, বিকাশ রঞ্জন দাশ, হরিপদ সরকার, সদস্য সুপ্রীতি রানী দাশ, নিশি দাশ প্রমুখ।

বক্তারা উন্নয়নের প্রতীক নৌকার প্রার্থী মোঃ আকমল হোসেনকে- নৌকা মার্কায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন- জগন্নাথপুর উপজেলা মৎস্যজীবী লীগের অসংখ্য নেতাকর্মী। – প্রেস বিজ্ঞপ্তি

 

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com