মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে অধ্যক্ষ আকবর আলীর ইন্তেকাল

জগন্নাথপুরে অধ্যক্ষ আকবর আলীর ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও চন্দন মিয়া সৈয়দুন্নেছা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আকবর আলী (৪০) আর নেই। বুধবার রাত ১২টার দিকে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও ৫ বছরের এক ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

বৃহস্পতিবার বাদ যোহর তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

চন্দন মিয়া সৈয়দুন্নেছা কলেজ পরিচালনা কমিটির সভাপতি মনু মোহাম্মদ মতছির আলী জানান, রাত ৯টার দিকে জগন্নাথপুর পৌরশহরের একটি ফাষ্টফুডের দোকান হঠাৎ করে হাই-প্রেসারে অসুস্থ হয়ে পড়েন আকবর আলী। সঙ্গে সঙ্গে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিয়ে গেলে সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১২টার দিকে আইসিউতে তিনি মারা যান।
তিনি জানান, আমাদের ইউনিয়নবাসী ভালো একজন মানুষকে হারালাম। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করছে।

আকবর আলীর অধ্যাপনার পাশাপাশি জগন্নাথপুর শাখার গ্রামীণফোনের ডিস্ট্রিবিউটর অফিসে কর্মরত ছিলেন। তিনি পরিবার পরিজন নিয়ে শহরের সিএ মার্কেট এলাকায় ভাড়াবাসা নিয়ে বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি পাটলী ইউনিয়নের মক্রমপুরে। আকবর আলীর মৃত্যুতে শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী, জগন্নাথপুর প্রেসক্লাব সহ বিভিন্ন শ্রেণির মানুষের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com