বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য হলেন কয়ছর এম আহমেদ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য হলেন কয়ছর এম আহমেদ

নিজস্বপ্রতিবেদক  :
যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদকে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত করা হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠির মাধ্যমে তাকে এ পদে মনোনয়ন দেওয়া হয়।
চিঠিতে কয়ছর এম আহমদ জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত ও গতিশীল করতে সর্বদা কর্মতৎপর থাকবেন বলে আশা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির মনোনীত সদস্য কয়ছর এম আহমদ এর জন্মস্থান  সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর এলাকার ছিলিমপুর গ্রামে। তিনি তৃনমূল থেকে জাতীয়তাবাদী রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে পরপর তিনবার  যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে  জাতীয়তাবাদী দলের ধানের শীষ প্রতীক নিয়ে  সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাশী তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com