সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

জগন্নাথপুরে ২০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত ধর্ষণকারী গ্রেফতার

জগন্নাথপুরে ২০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত ধর্ষণকারী গ্রেফতার

নিজস্বপ্রতিবেদক : নাম পরিচয় গোপন করে রক্ষা পায়নি কুখ্যাত ধর্ষণ কারী।  বিভিন্ন কৌশল অবলম্বন করে দীর্ঘ  দিন পর  অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পালিয়ে থাকার দীর্ঘ ২০ বছর পর দলবদ্ধ ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওই আসামিকে গ্রেপ্তার করে সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ শুক্রবার দুপুরে তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি  উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের হিলালপুর গ্রামের মৃত উপেন্দ্র চৌধুরীর ছেলে বিশ্বজিৎ চৌধুরী (৪৬)।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০০৩ সালে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৭ জনের বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে মামলা করেন ওই ধর্ষিতা। এরপর থেকেই মামলার প্রধান আসামি বিশ্বজিৎ চৌধুরী পলাতক ছিলেন। ৪ বছর পর তার অনুপস্থিতিতেই ২০০৭ সালে সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর বিশ্বজিৎ প্রথমে ভারতে চলে যায়। কয়েকবছর পর সে দেশে ফিরে হবিগঞ্জে তার নাম পরিচয় গোপন রেখে ছদ্মনাম ধারণ করে ।পরে সেখানে বিয়ে করে ভিডিও ক্যামেরাম্যানের কাজ করে আসছিল।
ওসি বলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার সুভাশিষ ধর এর দিক নির্দেশনায় দীর্ঘ প্রচেষ্টার পর তথ্য প্রযুক্তির সহযোগিতায় বৃহস্পতিবার রাতে থানার উপপরিদর্শক (এসআই) অলক দাশ ও সজিব মিয়ার নেতৃত্বে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বিশ্বজিৎকে গ্রেপ্তার করা হয়।  শুক্রবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com