মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

জগন্নাথপুরে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

নিজস্ব প্রতিবেদক ::

ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পরিষদ চত্বরে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকৌশলী অফিসের হিসাব রক্ষক ধীরেন্দ্র সূত্রধরের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু ,উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন ,জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম প্রমুখ।

পরে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে বঙ্গবন্ধুর ভাষণ, চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com