শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি কয়ছর আহমেদ: মডেল উপজেলা গড়তে সবার সহযোগীতা চাই জগন্নাথপুরে জেলাব্যাপী হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত: পুরস্কার বিতরণ ও প্রাণবন্ত আয়োজন জগন্নাথপুরে নাবিলা ইলেকট্রনিক্স এর শুভ উদ্বোধন  ‘স্টার শাইনিং পার্সোনালিটি অ্যাওয়ার্ড’ অর্জন করায় মাওলানা খলিলুর রহমানকে সংবর্ধনা শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কেশবপুরে সড়ক বন্ধ করে দেয়াল নির্মাণের উদ্যোগ, রাস্তা উন্মুক্ত রাখার দাবিতে শতাধিক পরিবারের সভা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শান্তিগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সংসদ সদস্য এম কয়ছর আহমদকে সংবর্ধনা শান্তিগঞ্জে ৩১৭ পরিবারের জন্য নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি, আলোচনা সভা,ডিও বিতরন ও মহড়া অনুষ্ঠিত

জগন্নাথপুরে তারুণ্যের উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ 

জগন্নাথপুরে তারুণ্যের উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ 

নিজস্ব প্রতিবেদক :  ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে মাসব্যাপী  তারুণ্যের উৎসব  উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে  পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে৷
বৃহস্পতিবার  (৩০ জানুয়ারি) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক  আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মোঃ বরকত উল্লাহ এর সভাপতিত্বে ও মৎস কর্মকর্তা মোঃ আল আমীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে  বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইবরাহিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রুহুল আমিন,প্রানী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, জগন্নাথপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সতীষ গোস্বামী প্রমুখ।  বক্তাগন  মাসব্যাপী  তারুন্যের উৎসব সফল ভাবে সম্পন্ন করায় উপজেলা প্রশাসন কে ধন্যবাদ জানান।
আলোচনা সভার পর মাসব্যাপী  বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ সহ অতিথিবৃন্দ। এরপর সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন উপজেলার শিল্পী বৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com