শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তর করা হবে: এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি 

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষ: আহত ২৫

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষ: আহত ২৫

নিজস্বপ্রতিবেদক: আদালত থেকে জামিনে মুক্তি নিয়ে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে বাকবিতন্ডার জেরে সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।শুক্রবার (২৫ জুলাই) দুপুরে জগন্নাথপুর পৌরসভার ইসহাকপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইসহাকপুর গ্রামের নোমান মিয়া ও একই গ্রামের ফিরোজ মিয়ার পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে মামলামকদ্দমাসহ বিরোধ চলে আসছে। সপ্তাহ  দিন আগে নোমান মিয়ার পক্ষের দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় ফিরোজ মিয়ার পক্ষের রুয়েল মিয়া ও নুর আলমকে কারাগারে পাঠায় আদালত। গত বৃহস্পতিবার জামিনে মুক্তি পেয়ে বাড়িতে আসার পথে প্রতিপক্ষের বাড়ির সামনে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরে শুক্রবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রসহ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক বদরুদ্দোজা বলেন, উভয় পক্ষের প্রায় ২৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে গুরুতর আহত ১৫ জনের মাথায় আঘাত রয়েছে।এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগের আলোকে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com