রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের লেগুনা স্ট্যান্ড এলাকায় মালবাহী ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা মহাসড়কের ইকড়ছই এলাকার লেগুনা স্ট্যান্ডের নিকটবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মোঃ শাহ রিয়ান (১৭)। সে সিলেট জেলার বিশ্বনাথ থানার তেঘরি নোয়াগাঁও গ্রামের কমলা মিয়ার সন্তান । বর্তমানে জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই (লম্বা হাটি) এলাকায় জাফর আলীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মোটরসাইকেলের জ্বালানি তেল কেনার জন্য বের হয়েছিল রিয়ান। একটি দোকানে তেল না পেয়ে অন্য দোকানে যাওয়ার পথে সুনামগঞ্জ থেকে ঢাকাগামী একটি মালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-উ ১২-২১৬৮) পেছন থেকে তার মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply