রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ জগন্নাথপুরে বাংলা নববর্ষ উদযাপিত ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও ইসলাম বিরুধী কার্যকলাপ বন্ধের দাবীতে  গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল 

জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন 

জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন 

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শতবর্ষী বিদ্যাপীঠ স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৩টায় বিদ্যালয় মিলনায়তনে শতবর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ। জাতীয় পতাকা উত্তোলন শেষে শতবর্ষ উদযাপনের আনন্দ ভাগ করে নিতে উপস্থিত অতিথিদের নিয়ে কেক কাটা হয়।
শতবর্ষ উদযাপন পরিষদের সভাপতি   দিলাওর হোসেনের সভাপতিত্বে ও যুক্তরাজ্য  সমন্বয় কমিটির সদস্য সচিব মোহাম্মদ আবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ বলেন, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় আমাদের হৃদয়ের স্পন্দন। এই বিদ্যালয়ের শতবর্ষ পূর্ণ হতে যাওয়া আমাদের জন্য এক বিশাল গৌরবের বিষয়। কিছুদিনের মধ্যে আরো ব্যাপকভাবে অনুষ্ঠানের  আয়োজন করা হবে। এই উৎসবকে সফল ও প্রাণবন্ত করতে দেশ-বিদেশে থাকা বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীকে একই সমতলে যুক্ত হতে হবে।
সভায় বিশেষ অতিথি ছিলেন- বিশিষ্ট শিক্ষাবিদ আবু হোরায়রা ছাদ, সুনামগঞ্জ জজ আদালতের পিপি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ছায়াদ আলী।
সভায় বিদ্যালয়ের স্মৃতিচারণ ও উৎসবের পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন— প্রাক্তন শিক্ষক মনোরঞ্জন সরকার,   প্রাক্তন শিক্ষার্থী ও শতবর্ষ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এম এ কাদির, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, সিনিয়র সাংবাদিক মোঃ  সানোয়ার হাসান সুনু, সালাহ উদ্দিন ভূঁইয়া, আব্দুল জব্বার, বিদ্যালয়ের ১০ম শ্রেণীর শিক্ষার্থী প্রান্তিক দাশ তূর্য। সভায় বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com