মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা

ভিপি নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ভিপি নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

জগন্নাথপুর নিউজ ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

ফেসবুকে লাইভে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়েছে।

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল ইসলাম সজীব বাদি হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন।

রোববার ওসি মামুন অর রশিদ বলেন, ধর্মীয় মূল্যবোধে আঘাত করে ফেইসবুকে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের বেশ কয়েকটি ধারায় মামলা হয়েছে।

মামলার নথিতে সজিব বলেন, আমি একজন ধর্মপ্রাণ মুসলমান। ভিপি নূর ধর্মীয় উসকানিমূলক বক্তব্যসহ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ধর্মীয় মূল্যবোধ নিয়ে আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য দিয়েছে।

‘কাজেই ভিপি নূর ও তার সমর্থকদের আইনের আওতায় আনা গেলে আওয়ামী লীগের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান কর্মী-সমর্থকদের ধর্মীয় মূল্যবোধ ও দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষা করা সম্ভব হবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com