মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন  শান্তিগঞ্জে পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ফলো-আপ ওরিয়েন্টেশন কর্মশালা শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু চেয়ারম্যান সুফি মিয়ার মা আয়মনা বিবির জানাজা সম্পন্ন, বিভিন্ন মহলের শোক জগন্নাথপুরে চাচাতো ভাইয়ের সুলফির আঘাতে ব্যবসায়ী নিহত রবীন্দ্রনাথ বনাম নজরুল: বিতর্ক নয়, মানুষের জীবনমানই হোক অগ্রাধিকার

শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান

শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান

শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময়ের পাশাপাশি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন তাঁরা।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাঁরা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে পূজামণ্ডপের নেতৃবৃন্দের হাতে আর্থিক অনুদান তুলে দেন যুক্তরাজ্য বিএনপির নেতা, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্ভব্য চেয়ারম্যান পদপ্রার্থী আকিক মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির জিলানী, তেঘরিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি রিপন তালুকদার ও সাধারণ সম্পাদক লিংকন তালুকদার।
এ ছাড়া উপস্থিত ছিলেন জয়কলস ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন, শান্তিগঞ্জ থানার এএসআই নুরুল হক, যুবদল নেতা সবুজ মিয়া ও রায়হান আহমদ, ছাত্রদল নেতা গোলজার আহমদ, জাহিদুল ও রুয়েল আহমদসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com