বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন  শান্তিগঞ্জে পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহিলা কমিউনিটি স্বেচ্ছাসেবকদের ফলো-আপ ওরিয়েন্টেশন কর্মশালা শান্তিগঞ্জে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

শান্তিগঞ্জ প্রতিনিধি::
‘সম্প্রীতির বন্ধনে শিক্ষক সমাজ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁরা। এ সময় সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন শিক্ষক সমিতির নেতারা।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি রানা আচার্য, সহ-সভাপতি মোহিত দেবনাথ, সাধারণ সম্পাদক মো. ফয়জুল হক, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, অর্থ সম্পাদক মোর্শেদ আলম মো. মিজান ও দপ্তর সম্পাদক নির্মল চন্দ্র দাস।
এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শুক্লা দাস, পম্পা রানী তালুকদার, ক্লিনটন তালুকদার বাপ্পু, অলক দাস, নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষক কুহিনূর মিয়া, সামন্ত কুমার দাস, রিপন পাল ও দীপক গোস্বামীসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com