বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন  শান্তিগঞ্জে পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা

শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, শান্তিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে উপজেলার সনাতন ধর্মাবলম্বীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা জানানো হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় সমিতির শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মানিক লাল চক্রবর্তী ও সাধারণ সম্পাদক সুধা রঞ্জন মজুমদার এক যৌথ বিবৃতিতে এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় তাঁরা বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। দেবী দুর্গা শক্তি, সম্প্রীতি ও ন্যায়ের প্রতীক। তিনি সমাজ থেকে অন্যায়, অবিচার ও অশুভ শক্তির বিনাশ করে সত্য ও সুন্দর প্রতিষ্ঠার বার্তা নিয়ে আসেন।
তাঁরা আরও বলেন, বর্তমানে বিশ্বজুড়ে যুদ্ধ-বিগ্রহ, হানাহানি ও নানা ধরনের অস্থিরতা বিরাজ করছে। এ পরিস্থিতিতে বিজয়া দশমীর এই শুভক্ষণে দেবী দুর্গার কাছে তাঁদের প্রার্থনা, পৃথিবী থেকে সব ধরনের হিংসা-বিদ্বেষ দূর হোক। প্রতিটি মানুষ যেন শান্তি, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com