শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন 

দেশে কখন কোথায় হবে ঈদ জামাত

দেশে কখন কোথায় হবে ঈদ জামাত

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

মহামারির কারণে গতবছরের মতো এবারও ঈদের প্রধান জামাতটি ঢাকায় জাতীয় ঈদগাহ ময়দানে হবে না।

এবার ঈদের প্রধান জামাত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে শুক্রবার সকাল ৭টায়।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররমে এবার মোট পাঁচটি জামাত হবে। প্রথম জামাতটি হবে সকাল ৭টায়। এর পর ১ ঘণ্টা পর পর বাকি তিনটি জমাত অনুষ্ঠিত হবে। শেষ জামাত হবে ১০টা ৪৫ মিনিটে।

অর্থাৎ বাকি চার জামাত হবে – সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে।

বন্দরনগরী চট্টগ্রামে ঈদের প্রধান জামাত হবে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে শুক্রবার সকাল ৮টায় । তাতে ইমামতি করবেন মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী।

খুলনায় ঈদুল ফিতরের প্রধান জামাত হবে সকাল ৮টায় টাউন জামে মসজিদে। এরপর সকাল ৯টা এবং ১০টায় আরও দুটি জামাত হবে এ মসজিদে। এতে ইমামতি করবেন টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালেহ।

রাজশাহী শহরের ঈদের প্রধান জামাত হবে সকাল ৮টায় হযরত শাহ মখদুম (র.) দরগা জামে মসজিদে। সকাল ৮টা ৪৫ মিনিটে হবে দ্বিতীয় জামাত হবে সেখানে।

সিলেটে এবার ঈদুল ফিতরের প্রধান জামাত হবে হযরত শাহজালাল (র.) দরগাহ জামে মসজিদে। শুক্রবার সকাল সাড়ে ৮টায় জমাত হবে বলে জানিয়েছেন এ মসজিদের খতীব মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী।

এবারও দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের ময়দান কিশোরগঞ্জের শোলাকিয়া ফাঁকা থাকবে। মহামারির মধ্যে খোলা মাঠে ঈদ জামাত আয়োজনে নিষেধাজ্ঞা থাকায় এবারও জামাত হচ্ছে না সেখানে।

রাজধানীর পুরান ঢাকার চকবাজার শাহী মসজিদে সকাল ৮টা ও ৯টায় দুটি জামাত হবে। বড় কাটরা মাদ্রাসা মসজিদে একটি ঈদ জামাত হবে সকাল ৮টায়। লালবাগ শাহী মসজিদে সকাল সাড়ে ৮টায় একটি জামাত হবে।

নবাবগঞ্জ বড় মসজিদে ঈদের জামাত হবে তিনটি- সকাল ৭ টায় , ৮ টায় ও ৯ টায়।

আজিমপুর কবরস্থান মসজিদে সকাল ৭টা, ৮টা, ৯টা ও ১০টায় চারটি জামাত হবে। আর ছাপড়া মসজিদে তিনটি জামাত হবে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায়।

পুরান ঢাকা তারা মসজিদে ঈদ জামাত হবে সকাল সাড়ে ৮টা ও ৯ টায়। রায়সাহেব বাজার জামে মসজিদে সাড়ে ৮টায়; নিমতলী ছাতা মসজিদে সকাল ৮টা ও ৯টায়, আগামছি লেইন জামে মসজিদে সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় এবং বায়তুল মামুর জামে মসজিদে সকাল সোয়া ৮টা ও ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এবং শহীদুল্লাহ হল জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত হবে।

গুলশান সেন্ট্রাল মসজিদে তিনটি জামাত আয়োজন করা হবে। সকাল ৬টা, সাড়ে ৭টা এবং সাড়ে ৯টায় হবে এই তিন জামাত।

গত বছরের ন্যায় এবারের ঈদেও একই নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সবাইকে বাসা থেকে ওজু করে মসজিদে যেতে হবে। মাস্ক পরা বাধ্যতামূলক। দূরত্ব রেখে কাতারে দাঁড়াতে হবে। হাত মেলানো, কোলাকুরি করা যাবে না।

messenger sharing button
twitter sharing button
facebook sharing button
messenger sharing button
twitter sharing button
pinterest sharing button

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com