বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কৃষি উদ্যোক্তা তৈরিতে শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস শান্তিগঞ্জে সচেতন নাগরিক পরিষদের কমিটি গঠন: মঞ্জুর সভাপতি, সিতু সম্পাদক জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা

জগন্নাথপুরে দু’ পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষঃ আহত ২০

জগন্নাথপুরে দু’ পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষঃ আহত ২০

স্টাফ রিপোর্টার :

সরকারি ভূমি দখলকে কেন্দ্র করে সুনামগঞ্জের জগন্নাথপুরে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৫ জন কে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোমবার উপজেলার মীরপুর ইউনিয়নের মোহাম্মদগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে ।
গুরুতর আহতরা হলেন, আশিক মিয়া(৫৫) রফিক উদ্দিন হাসিম (৫০)এতিফুল মিয়া(৪০) আনু মিয়া (৩৮) উজ্জ্বল মিয়া (২৮) ।
তন্মধ্যে কয়েকজনকে  জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন ও ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের সীমান্তে অবস্হিত মোহাম্মদগঞ্জ বাজারে জগন্নাথপুর উপজেলার কচুরকান্দি গ্রামের ফজিজুল ইসলাম ও ছাতক উপজেলার পূর্ব বসন্তপুর গ্রামের খালিছ মিয়ার মধ্যে সরকারি জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি বিরোধীয় সরকারি জায়গায় জোরপূর্বক খালিছ মিয়ার লোকজন দোকান ঘর নির্মাণ করে। খবর পেয়ে সোমবার অবৈধ দোকানঘর পরিদর্শনে যান মীরপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা কৃষ্ণ কান্তি দাশ। তিনি ঘটনাস্হলে পৌঁছার আগেই দু পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন জানান, বিরোধীয় সরকারি জায়গা চিহ্নিত করতে আমি লিখিতভাবে জেলা প্রশাসকের নিকট আবেদন করি।যার প্রেক্ষিতে প্রশাসনের নির্দেশে ইউনিয়ন ভূমি কর্মকর্তা সরেজমিনে যান। তিনি বলেন, অবৈধভাবে সরকারি জায়গায় দোকানঘর নির্মাণ করা হয়েছে।
মীরপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা কৃষ্ণ কান্তি দাশ জানান,সরকারি জায়গায় অবৈধ দোকানঘর নির্মাণের খবর পেয়ে ঘটনাস্হলে রওনা হই।পৌঁছার আগেই সংঘর্ষের খবর পেয়ে ফিরে আসি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com