মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে আওয়ামীলীগ নেতা মনোয়ার আলীর ইন্তেকাল :দাফন সম্পন্ন 

জগন্নাথপুরে আওয়ামীলীগ নেতা মনোয়ার আলীর ইন্তেকাল :দাফন সম্পন্ন 

নিজস্ব প্রতিবেদক :জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দপুর হারিকোনা গ্রামের বাসিন্দা সৈয়দ মনোয়ার আলী (৬৫) বৃহস্পতিবার রাতে সিলেটের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) মৃত্যু কালে স্ত্রী, ২ছেলে ৩মেয়ে সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।  শুক্রবার (২৫ জুন) বাদজুম্মা হয়রত শাহ শামসুদ্দিন (রহঃ) দরগাহ জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার নামাজে ইমামতি করেন দরগা মসজিদের ইমাম মাওলানা আব্দুর রাজ্জাক।
জানাযা শেষে মহান আল্লাহ পাকের দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
পরে তাকে পারিবারিক কবর স্হানে দাফন করা হয়।
জানাজার নামাজে অংশ নেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান,সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল,উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামীম আহমদ সহ বিভিন্ন  রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক মুসল্লি ।
 সৈয়দ মনোয়ার আলী বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়ীতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। (ইন্নালিল্লাহি… রাজিউন)। মরহুমের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সৈয়দ মনোয়ার আলী দীর্ঘদিন সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি রাজনীতির পাশাপাশি এলাকার শিক্ষা  ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com