মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স :জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যাহত! 

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স :জনবল সংকটে চিকিৎসা সেবা ব্যাহত! 

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় জনবল সংকটে চিকিৎসা সেবা মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে । উপজেলা সদরের হাসপাতাল টিতে ল্যাব থাকলেও টেকনিশিয়ান না থাকায় রক্ত পরিক্ষা বা অন্য যেকোন ধরনের পরিক্ষা করা যাচ্ছে না। অপারেশন  থিয়েটার থাকলেও সংশ্লিষ্ট ডাক্তার না থাকায় মেজর বা মাইনর কোন অপারেশন ও করা যাচ্ছে না। ফলে কাংখিত  চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার সাধারন মানুষ।
অন্যদিকে দির্ঘ দিন যাবৎ ল্যাব ও অপারেশন থিয়েটার  চালু না থাকায় কোটি কোটি টাকার যন্ত্রপাতি বিকল হতে চলেছে। উপজেলার তিন লক্ষাধিক মানুষের চিকিৎসাস্হল ৫১ শয্যা বিশিষ্ট এ হাসপাতালটি দির্ঘ দিন যাবৎ  নানা সমস্যায় জর্জরিত ।
এ হাসপাতালে ২৪টি ডাক্তারের পদ থাকলেও বর্তমানে রয়েছে মাত্র ৫ জন ডাক্তার, ৩২ জন নার্সের মধ্যে রয়েছে  ১৬ জন, এনেস্থিসিয়ার ডাক্তার ও সার্জারি কনসালটেন্ট না থাকায় মেজর অপারেশন  করা যাচ্ছে না। কোন এক্সরে মেশিন না থাকায় এক্সরে করা যায়না, নেই কোন ফার্মাসীষ্ট, প্রতিদিন শত শত রোগী আসলেও অপারেশন থিয়েটার চালু নাথাকায় রোগী দের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর বলেন, জনবল সংকটের কারনে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। বর্তমানে ৫ জন ডাক্তার নিয়ে রোগী দের চিকিৎসা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছি। জরুরি ভিক্তিতে শুন্যপদে প্রয়োজনীয় ডাক্তার ও টেকনিশিয়ান নিয়োগ প্রয়োজন।
তিনি বলেন,দির্ঘ দিনের জরাজীর্ণ পুরাতন হাসপাতাল ভবনটিতে জীবনের ঝুকি নিয়ে
কাজ করতে হচ্ছে। হাসপাতালটিতে নতুন ভবন নির্মাণ জরুরী বলে এলাকাবাসী দাবী করেছেন ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com