বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুর বাজার ব্যবস্হাপনা কমিটির নির্বাচনে সম্পাদক জাহির, যুগ্ন সম্পাদক বিশ্ব বৈদ্য

জগন্নাথপুর বাজার ব্যবস্হাপনা কমিটির নির্বাচনে সম্পাদক জাহির, যুগ্ন সম্পাদক বিশ্ব বৈদ্য

স্টাফ রিপোর্টার ::

ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
সোমবার ( ২০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এক টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় জগন্নাথপুর পৌরসভার মিলনায়তনে। সন্ধ্যা সাত টার দিকে ফলাফল ঘোষনা করা হয়। এসময় পৌর সভার মেয়র আক্তার হোসেন উপস্থিত ছিলেন।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক জাহির উদ্দিন ছাতা প্রতিকে  ৪৯০ ভোট পেয়ে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মশাহিদ মিয়া ভূঁইয়া আনারস প্রতিকে ভোট পেয়েছেন ৪০৪টি।  অপর প্রার্থী নুর মোহাম্মদ ফুটবল প্রতিকে ২৭৪ ভোট পেয়েছেন।
এছাড়া যুগ্ম সম্পাদক পদে বিশ্ব বৈদ্য মাছ প্রতিকে ৫৮১ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান যুগ্ম সম্পাদক লিটন মিয়া মোবাইল প্রতিকে ৪০৪ ভোট পেয়েছেন। এছাড়া আব্দুল আলী মোরগ প্রতিকে ভোট পেয়েছেন ১৩২ ও রফিক মিয়া চাকা প্রতিকে ৪৫ ভোট পান।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান কমিশনার ডা: আব্দুল আহাদ বলেন, সেক্রেটারি পদে জাহির উদ্দিন ও যুগ্ম সম্পাদক পদে বিশ্ব বৈদ্য বিজয়ী হয়েছেন।
তিনি জানান, শান্তিপুর্ন পরিবেশে সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক  এ দুটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোট ভোটার সংখ্যা ছিল ১২৭৯ জন। এরমধ্যে কাষ্টিং হয়েছে ১১৭২ টি। বাতিল ভোট সংখ্যা ১২টি।
প্রসঙ্গত, নির্বাচনে সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাঁরা হলেন বর্তমান সাধারণ সম্পাদক জাহির উদ্দিন (ছাতা), মশাহিদ মিয়া ভূঁইয়া ( আনারস) ও নুর মোহাম্মদ ( ফুটবল )।
যুগ্ম সম্পাদক পদে চার জন প্রার্থী ছিলেন। প্রার্থীরা হলেন বর্তমান যুগ্ম সম্পাদক লিটন মিয়া (মোবাইল), বিশ্ব বৈদ্য ( মাছ), আব্দুল আলী (মোরগ) ও রফিক মিয়া ( চাকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com