বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে জগন্নাথপুরের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে জগন্নাথপুরের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

স্টাফ রিপোর্টার ::

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডাবর-জগন্নাথপুর সড়কে সড়ক দুর্ঘটনায় বরযাত্রীবাহী গাড়ী দুর্ঘটনায় ৩ শিশু নিহত ও ৮ জন আহত হয়েছে। রোববার (২১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কের শান্তিগঞ্জ উপজেলার ডাবর পয়েন্টে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হল- জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের পুতুল দাসের পুত্র খোকন দাস (৪), সমীরণ দাসের পুত্র নিলয় দাস (৯) এবং লিপু চন্দের পুত্র কনক চন্দ (৮)।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাযায়,  জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোল্লারগাঁও গ্রাম থেকে বরযাত্রী দল শান্তিগঞ্জের পাগলার একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন। বিয়ের অনুষ্ঠান শেষে তারা নোহা মাইক্রোবাসযোগে বাড়ির পথে রওয়ানা হন। রাত সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের ডাবর পয়েন্টে দ্রুতগতির নোহা মাইক্রোবাসটি রাস্তার উপর পার্কিংয়ে থাকা মালবাহী বিকল ট্রাকের পেছন ধাক্কা দেয়। এতে নোহা মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গাড়ীর ছাদ উড়ে রাস্তার পাশে পড়ে যায়। এ সময় মাইক্রো বাসে থাকা ১০জন যাত্রী গুরুতর আহত হন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় শিশু খোকন, নিলয় এবং প্রণবকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির হোসেন। তাৎক্ষণিক খবর পেয়ে সহকারী পুলিশ সুপার শুভাশীষ ধর ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com