সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

হেফাজত মহাসচিব মাও. নুরুল ইসলাম জিহাদী আর নেই

হেফাজত মহাসচিব মাও. নুরুল ইসলাম জিহাদী আর নেই

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

নুরুল ইসলামের ছেলে মোর্শেদ বিন নূর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রোববার মোর্শেদ বিন নূর বলেন, দুইদিন আগে আব্বা হার্ট অ্যাটাক করেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। কিন্তু বুঝতে পারেননি। শনিবার রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে ১টার দিকে তাকে নেওয়া হয় লাইফ সাপোর্টে।

তিনি আরও বলেন, শনিবার অনুষ্ঠিত ওলামা মাশায়েখ সম্মেলন বাস্তবায়ন নিয়ে কর্মব্যস্ত ছিলেন আব্বা। হার্ট অ্যাটাকের মধ্যে চিকিৎসা না নেওয়ায় ক্ষতিটা বেশি হয়েছে। সন্ধ্যার দিকে সম্মেলন শেষে মাদরাসায় ফেরার পথে গাড়ির মধ্যেই অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com