বুধবার, ১৭ Jun ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরে নলজুর নদীতে হচ্ছে দৃষ্টি নন্দন সেতু

জগন্নাথপুরে নলজুর নদীতে হচ্ছে দৃষ্টি নন্দন সেতু

স্টাফ রিপোর্টার :
জগন্নাথপুর উপজেলা সদরে খাদ্য গুদামের সামনে নলজুর নদীর উপর এবার রাজধানীর হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন সেতু নির্মাণের উদ্যাগ নেওয়া হয়েছে। সোমবার স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সেতুর নির্মাণ ব্যয়ের প্রাক্কলন অনুমোদন করেন। প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে সেতুর নির্মাণ কাজ বাস্তবায়ন করবে স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের  নির্দেশনায় তাঁর নির্বাচনী এলাকা জগন্নাথপুরে এমন দৃষ্টি নন্দন সেতু নির্মাণের উদ্যাগ নেওয়ায়  মন্ত্রী এম এ মান্নানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।  জগন্নাথপুরের যোগাযোগ ব্যবস্হার উন্নয়নে  এ সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নাগরিকরা আশা প্রকাশ করছেন।
স্হানীয় সরকার প্রকৌশল বিভাগের জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী গোলাম সারোয়ার  বলেন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের নির্দেশনায় তাঁর নির্বাচনী এলাকা জগন্নাথপুর উপজেলা সদরের পৌর এলাকার যানজট নিরসনে খাদ্য গুদাম এলাকায় সরু সেতু ভেঙে হাতিরঝিলের আদলে দৃষ্টি নন্দন আর্চ সেতু নির্মাণের প্রাক্কলন অনুমোদন করা হয়েছে। এখন সেতু নির্মাণে আর কোন প্রতিবন্ধকতা রইল না।তিনি আরও জানান,৬০ মিটার দৈর্ঘ্য ও ১১.২৫ মিটার প্রস্ত সেতুতে দুই পাশে ফুটপাত ও লাইটিং থাকবে। রাজধানী হাতির ঝিলের আদলে দৃষ্টি নন্দন সেতুটি নির্মিত হবে। জগন্নাথপুর পৌর সভার মেয়র আক্তার হোসেন বলেন, রাজধানীর হাতিরঝিলের আদলে দৃষ্টি নন্দন সেতুটি বাস্তবায়িত হলে শহরের যানজট নিরসনের পাশাপাশি পৌর শহরের সৌন্দর্য বাড়াবে। গুরুত্বপূর্ণ এ সেতু নির্মাণের উদ্যাগ নেওয়ায়  পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের  প্রতি জগন্নাথপুর পৌরবাসী খুশি। তবে প্রাক্কলন অনুযায়ী সেতুর গুনগত মান বজায় রেখে কাজ যেন টেকসই হয় এটাই এলাকার মানুষের দাবী।
 দৃষ্টি নন্দন সেতু নির্মাণ প্রকল্পটি আগেই একনেকে অনুমোদন লাভ করে।
জানাগেছে, আগামী  একমাসের মধ্যে দরপত্র আহ্বানের মাধ্যমে সেতুটির কাজ শুরু করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com