রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ জগন্নাথপুরে বাংলা নববর্ষ উদযাপিত ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও ইসলাম বিরুধী কার্যকলাপ বন্ধের দাবীতে  গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল 

রমজানের কিছু সহজ আমল

রমজানের কিছু সহজ আমল

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: রমজান মাস অত্যন্ত বরকত পূর্ণ। এই মাসের আমলে আল্লাহ তাআলা দিগুণ সওয়াব দান করেন। পবিত্র এই মাসে সাহরি, ইফতার ও তারাবিসহ কিছু বিশেষ আমল রয়েছে। তবে এসব ছাড়াও আরও প্রচুর আমল রয়েছে, যেগুলো বছরের অন্য সময়ের মতো রমজানেও করা যায়; এতে বিপুল সওয়াব অর্জিত হয়।

ঘরোয়া ও ব্যক্তিগতভাবে যে কেউ স্বাভাবিকভাবেই এসব ইবাদত করতে পারেন। আল্লাহ নৈকট্য লাভে বহু দূর এগিয়ে যেতে পারেন। ফলে রমজানের আমল নিয়ে খুব বেশি উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। বরং স্বাভাবিক থাকুন ও সচরাচর আমলগুলোর পাশাপাশি সম্ভব হলে আরও কিছু আমল যোগ করতে পারেন। তবে স্বাভাবিক যেসব আমল করতে পারেন, সেগুলোর কিছু এখানে উল্লেখ করা হলো।

 

১. শারীরিকভাবে পবিত্র থাকুন অজুসহ।

২. জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ এবং তারাবি ও তাহাজ্জুদ আদায় করুন।

২. রোজা রাখুন ঈমান ও আশার সঙ্গে।

৩. সব প্রকার গুনাহমুক্ত থাকুন, বিশেষ করে চোখের হিফাজত করুন।

৪. জিকির, দরুদ, ইস্তেগফার ও প্রচুর পরিমাণে দোয়া করুন।

৫. কিছু সময় কোরআন তিলাওয়াত করুন, তাফসির পড়ুন ও মর্মোপলব্ধি করুন।

৬. যতটুকু সম্ভব দান-সদকা করুন।

৭. পরিবার ও অধীনস্তদের দায়িত্ব কমিয়ে দিন— যাতে তারা বেশি করে ইবাদাতে সময় দিতে পারে।

৮. কিছু সময় দাওয়াতি কাজ করুন। মানুষকে দ্বীনের পথে ডাকুন।

৯. দুয়েক দিনের ভেতর বাজারের সব কাজ শেষ করুন। ঈদসামগ্রীসহ ও অন্যান্য কেনাকাটা সম্ভব হলে আগেই করে রাখুন। যেন রমজানে খুব কম সময় বাজারে গেলেও চলে।

১০. ইতিকাফের নিয়ত করুন।

১১. হালাল রুজিতেও সময় দিন।

উল্লিখিত আমলগুলোর কথা নতুন দ্বীনে ফেরা ও সাধারণ দ্বীনদার ভাই-বোনদের জন্য। কেউ এরচেয়ে বেশি কিছু করতে পারলে আলহামদুলিল্লাহ। অনেক সময় এমন হয় যে, অনেক কিছু করব বলে কিছুই করা হয় না। শেষে দেখা যায়, সব পরিকল্পনা পরিকল্পাতে রয়ে গেছে; আর আদায় করা হয়নি।

তাই রমজান মাস সহজভাবে নিয়ে ছোট ছোট কাজগুলো করার চেষ্টা করুন। পাশাপাশি অন্যান্য আমলেও মনোনিবেশ করতে পারলে রমজান সার্থক হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তাওফিক দিন, আমিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com