মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৫ প্রার্থী মনোনয়ন প্রত্যাশী! কেন্দ্রে জোর লবিং চলছে

জগন্নাথপুরে উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৫ প্রার্থী মনোনয়ন প্রত্যাশী! কেন্দ্রে জোর লবিং চলছে

সানোয়ার হাসান সুনু ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ৫ জনের নাম প্রস্তাব করে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্র থেকে যার নামে সিদ্ধান্ত আসবে তিনিই হবেন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী এবং নৌকার মাঝি।
বুধবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত বর্ধিত সভায় আসন্ন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য ৫ জন প্রার্থীর নাম চুড়ান্ত করা হয়েছে। তারা হলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজ্বী রেজাউল করিম রিজু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হারুন রাশীদ, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মিন্টু রঞ্জন ধর।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজ্বী রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগে সহ সভাপতি প্রবীণ নেতা সিদ্দিক আহমদ, সৈয়দ আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সাবেক সহ সভাপতি হারুন রাশিদ, সহ সভাপতি সিরাজুল হক, যুগ্ন সম্পাদক সিরাজ উদ্দিন, লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সুত্রধর বিরেন্দ্র। তথ্য ও গবেষণা সম্পাদক বিজন কুমার দেব, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, সাবেক পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগ সদস্য মিজানুর রশিদ ভুইয়া, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, শ্রম সম্পাদক সৈয়দ শেফুল আমিন, মসহুদ আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মতিউর রহমান, সহ দপ্তর সম্পাদক মাসুম আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজ্বী ইকবাল হোসেন ভূঁইয়া প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে ৫ জনের নাম চুড়ান্ত করে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত হয়।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত আগামী ২৭ জুলাই জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিল ২৮ জুন, বাছাই ৩০জুন,প্রার্থিতা প্রত্যাহার ৭ জুলাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com