বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড সিলেটে রাষ্ট্রপতি:আমরা ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে গণতন্ত্র ফিরে পেয়েছি, এখন গণতন্ত্রকে রক্ষা করাই প্রধান কাজ শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত শান্তিগঞ্জে নৌকাবাইচ নিয়ে দ্বন্দ্বের অবসান, আগামীকাল শখের নৌকাবাইচ শান্তিগঞ্জে ডেকোরেটার্স মালিক সমিতির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল,চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ

সিলেটের মহাসড়কে ৬ নতুন থানার প্রস্তাব

সিলেটের মহাসড়কে ৬ নতুন থানার প্রস্তাব

দেশের সকল মহাসড়কে ৩৬ কিলোমিটার দূরে দূরে একটি করে থানা করার প্রস্তাব করেছে হাইওয়ে পুলিশ। ইতিমধ্যে প্রস্তাবটি পুলিশ সদর দপ্তরের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি পাস হওয়ার পর সিলেটের ৬টি সহ সারা দেশে ৭২টি নতুন থানার কার্যক্রম শুরু হবে। এ ছাড়া উন্নতমানের যানবাহন কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি দুটি হেলিকপ্টার কেনার প্রস্তাব করা হয়েছে। সিলেট বিভাগের ৬টি থানা হলো সিলেটের চারখাই, ফেঞ্চুগঞ্জ, ভোলাগঞ্জ, হবিগঞ্জের মাধবপুর, মৌলভীবাজারের কুলাউড়া এবং সুনামগঞ্জের জামালগঞ্জ।

নতুন থানা করা এবং যাত্রীদের নিরাপত্তা ও যান চলাচল নির্বিঘ্ন করার পাশাপাশি দুর্ঘটনা রোধ, অপরাধীদের গতিবিধি ও পুলিশের কর্মকান্ড পর্যবেক্ষণ করতে প্রতিটি মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্লোজ সার্কিট (সিসি) টিভি ক্যামেরা স্থাপন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যে ঢাকা-চটগ্রাম মহাসড়কে কাজ শুরু হয়েছে।

সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন। তারা বলছেন, পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে মহাসড়কে অপরাধ প্রবণতা কমে আসবে।

সূত্র জানায়, দেশে আরোও ৭২টি থানার হাইওয়ে পুলিশের জন্য যানবাহন কেনার আরেকটি প্রস্তাব পাঠানো হয়েছে। ওই প্রস্তাবে রয়েছে জিপ ২১টি, কমান্ড ভেহিক্যাল ১টি, অপারেশন ভেহিক্যাল জিপ ১টি, পেট্রোলকার ৪৮২টি, অ্যাম্বুলেন্স ১৪৩টি, মোটরসাইকেল (৭৫০ সিসি) ৫৮০টি, রেকার ১০৯টি, ট্রাক (৫ টন) ১০টি, ক্রেন ২টি, মাইক্রোবাস ২২টি, মিনিবাস ১১টি ও হেলিকপ্টার ২টি। তাছাড়া ১৩০৮ জন সাধারণ নাগরিক নিয়োগ দেওয়ার কথা ভাবা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com