শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন 

জগন্নাথপুরে গৃহবধূ কে গলা কেটে হত্যা: স্বামী আটক!

জগন্নাথপুরে গৃহবধূ কে গলা কেটে হত্যা: স্বামী আটক!

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক গৃহবধূ কে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। পুলিশ নিহতের স্বামী কে আটক ও স্ত্রীর গলা কাটা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
সৌদিআরব প্রবাসী মেয়ের টাকা পাঠানো নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এই ঝগড়াকে কেন্দ্র করে দা ও করাত দিয়ে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। রোববার সকালে উপেজলার পাইলগাঁও ইউনিয়নের রানীনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ দিন দুপুরে পুলিশ স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

জানা যায় , জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রানীনগর গ্রামের নুর মিয়ার সৌদিপ্রবাসী মেয়ে বিদেশ থেকে তার মায়ের কাছে টাকা পাঠাত। এ নিয়ে স্বামী নুর মিয়া ও স্ত্রী আছিয়া বেগমের মধ্যে প্রায়ই ঝগড়া বাঁধে। ঘটনার দিন সকালেও তাদের মধ্যে এ নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী নুর মিয়া স্ত্রী আছিয়া বেগমকে (৪৮) দা ও করাত দিয়ে গলায় আঘাত করে। আছিয়া বেগম রক্তাক্ত অবস্থায় ঘর থেকে দৌড়ে বাহিরে বের হয়ে মাটিতে পড়ে যান।

এসময় স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় স্বামী নুর মিয়া স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাইদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জগন্নাথপুর থানার ওসি মিজানুর রহমান জানান, স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । হত্যা ঘটনায় ব্যবহৃত কিছু আলামত উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে ।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com