বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুর উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন বৈধ

জগন্নাথপুর উপজেলা নির্বাচনে ১৩ প্রার্থীর মনোনয়ন বৈধ

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনে এ পর্যন্ত চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৫ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন সহ মোট ১৩ প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ১০ অক্টোবর সোমবার যাচাই-বাছাইকালে ১৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং অফিসার সিলেটের সিনিয়র নির্বাচন কর্মকর্তা শুকুর মাহমুদ মিয়া। এ সময় জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান উপস্থিত ছিলেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ আকমল হোসেন, স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, জমিয়ত মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম, স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা ও স্বতন্ত্র প্রার্থী আব্বাস চৌধুরী লিটন।
ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ তুহেল মিয়া, জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সালেহ আহমদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন ও সাবেক ছাত্রদল নেতা আবদুল মতিন লাকি এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আ.লীগ নেত্রী সুফিয়া খানম সাথী, রিনা বেগম ও সেলিনা বেগমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। #

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com