মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর ইসলামী ব্যাংকে যান্ত্রিক  ত্রুটি সারিয়ে অবশেষে গ্রাহককে টাকা প্রদান করেছে কর্তৃপক্ষ সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি

জগন্নাথপুরের কুটি মিয়ার রেস্টুরেন্টে কাজ করতেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

জগন্নাথপুরের কুটি মিয়ার রেস্টুরেন্টে কাজ করতেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

একটি রেস্টুরেন্টে ছাত্রজীবনে ওয়েটার ছিলেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। এমনটিই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট।

গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, অক্সফোর্ড এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নেওয়ার আগে যুক্তরাজ্যের সাউদাম্পটনে অবস্থিত বাংলাদেশি কুটি মিয়ার রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করেছেন তিনি। তখন কিশোর বয়সী ছিলেন ঋষি।

স্থানীয় এক গণমাধ্যমকে এ নিয়ে ঋষি সুনাক বলেছিলেন, এটি আনন্দের কাজ ছিল না। ওই সময় কঠোর পরিশ্রম করতে হয়েছে। তবে কাজটি পাওয়া আশ্চর্যজনক বিষয় ছিল।

জানা গেছে, ঋষি সুনাক যে রেস্টুরেন্টে কাজ করতেন তার মালিক বাংলাদেশি কুটি মিয়া। তিনি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার বাঘময়না গ্রামের আব্দুল বারির সন্তান। ওয়েটার থেকে তিনিও হয়েছেন রেস্টুরেন্টের মালিক। যা এখন যুক্তরাজ্যে প্রসিদ্ধ।

ঋষি সুনাকের বিষয়ে কুটি মিয়া বলেন, সুনাক গ্রাহকদের সঙ্গে কথা বলতে পছন্দ করতেন। গ্রাহকদের বিল গণনার ক্ষেত্রে পারদর্শী ছিলেন তিনি।

গত সোমবার (২৪ অক্টোবর) যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। ৪২ ব্ছর বয়সী ঋষি সুনাক ব্রিটেনের সাবেক অর্থমন্ত্রী। মাত্র দুই মাসের কম সময়ের মধ্যে তিনি ব্রিটেনের তৃতীয় প্রধানমন্ত্রী হলেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com