বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

জগন্নাথপুরে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

 

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুরে হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ নভেম্বর ) তাদের সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার কাতিয়া গ্রামের দুরুদ মিয়ার ছেলে লোকমান মিয়া (২০) ও একই গ্রামের লালু মিয়ার ছেলে রুবেল মিয়া (২০)।

মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন জানান, মামলার পর থেকে আসামিরা পলাতক ছিল।

গত সোমবার রাতে মামলার এজাহার নামীয় আসামি লোকমানকে নোয়াখালী জেলা সদর থেকে গ্রেপ্তার করা হয়। একই রাতে ঘটনার সাথে জড়িত মামলার অজ্ঞাত আসামিদের মধ্যে রুবেল মিয়াকে সিলেটের বিশ্বনাথ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। বাকী আসামি এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর উপজেলার পাইলগাঁও বিএন উচ্চ বিদ্যালয়ে নতুর ভোটার হওয়ার জন্য লাইনে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে মারামারির ঘটনায় মিজানুর রহমান (২০) নামের এক তরুণ আহত হন। পরে ২৯ অক্টোবর রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত ওই তরুণের মৃত্যু হয়। পরদিন তাঁর বাবা ইসলাম উদ্দিন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com