বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে বই উৎসব অনুষ্ঠিত

জগন্নাথপুরে বই উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বই উৎসব অনুষ্ঠিত  হয়েছে। নতুন বছরের প্রথম দিন সকালে স্কুলে স্কুলে শিক্ষার্থীদের হাতে বই বিতরণের মধ্য দিয়ে উপজেলা সদরের জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মকলেছুর রহমান, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছায়াদ আলী, অভিভাবক আজাদ আলী প্রমুখ

জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস বলেন, উপজেলার ১৫৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ৪৩ হাজার শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ করা হয়েছে। সোমবার প্রাক প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীর বই বিতরণ করা হবে। প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই পাওয়া যায়নি। ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণির বই বিতরণ করা হয় নি।

মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ রায় জানান,উপজেলার ৩১ টি মাধ্যমিক বিদ্যালয়ে ২ লাখ ১৯ হাজার ১৪৬ বইয়ের চাহিদার মধ্যে ৮৪ হাজার ৬০৪ বই পাওয়া গেছে। ষষ্ঠ শ্রেণির কোন বই এখনো পাওয়া যায়নি। ষষ্ঠ শ্রেণিতে এবার ৪১৪৫ জন শিক্ষার্থী রয়েছেন। দাখিল পর্যায়ের ১লাখ ১২ হাজার ১৬৫ বইয়ের চাহিদার বিপরীতে ৮৮৮২০ বই পাওয়া গেছে। ইবতেদায়ি ৬২ হাজার ৭৩২ বইয়ের চাহিদার শতভাগ বই বিতরণ করা হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com