শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক পবিত্র ওমরাহ পালনে দোয়া প্রার্থী  জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন 

জগন্নাথপুরে লন্ডন প্রবাসী দের টাকায় নির্মিত হচ্ছে সড়ক

জগন্নাথপুরে লন্ডন প্রবাসী দের টাকায় নির্মিত হচ্ছে সড়ক

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে লন্ডন প্রবাসীদের অর্থায়নে গ্রামীণ সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে। সড়কটির কাজ শেষ হলে যাতায়াতে সুবিধা পাবেন ছয়টি গ্রামের কয়েক হাজার মানুষ। ফলে দীর্ঘদিনের দুর্ভোগ কাটবে এলাকাবাসীর।
স্থানীয় এলাকাবাসি জানান, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের চকমনপুর গ্রাম থেকে উজান খাল নামক স্থানে সড়ক না থাকায় যাতায়াতে চরম দুর্ভোগের শিকার হচ্ছিলেন এলাকাবাসী। এখানে সড়ক নির্মাণে এগিয়ে এলেন গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাদির।
তাঁর সঙ্গে কয়েকজন যুক্তরাজ্যপ্রবাসীর অর্থায়নে চকমনপুর সড়কের কাজ শুরু হয়ে। গত কয়েকদিন ধরে সড়কে মাটি কাটার কাজ চলছে। গ্রামের চকমনপুর থেকে উজানের খাল হয়ে এক কিলোমিটার লম্বা সড়ক নির্মিত হচ্ছে। ইউনিয়নের হতেপুর-করিমপুর সড়কের সঙ্গে সংযুক্ত হবে এ সড়ক। নতুন এ সড়কের নির্মাণকাজ শেষ হলে ছয় গ্রামের জনসাধারণ চলাচলে সুফল পাবেন বলে স্থানীয়রা জানান। গ্রামগুলো হচ্ছে চকমনপুর, চিতুলিয়া, হতেপুর, জালালাবাদ, করিমপুর ও শংকরপুর।
গ্রামের মুমিন মিয়া বলেন, চকমনপুরে সড়ক না থাকায় যুগ যুগ ধরে গ্রামবাসী দুর্ভোগের শিকার হয়ে আসছিলেন। হেমন্তে পা আর বর্ষায় নৌকা ও সাঁকো দিয়ে চলাচল করতে হয়। এবার আমাদের গ্রামের ‘লন্ডনিদের’ টাকায় গ্রামীণ সড়ক তৈরী হওয়াতে গ্রামের লোকজন খুবই খুশি।
সড়ক নির্মাণের প্রধান উদ্যোক্তা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল কাদির জানান, সড়কের অভাবে বছরের পর বছর গ্রামের মানুষ কষ্টে যাতায়াত করছিলেন। এরমধ্যে বড় দুর্ভোগে ছিল স্কুল কলেজের শিক্ষার্থীরা । বিষয়টি নিয়ে আমি আমাদের এলাকাবাসির সঙ্গে কথা বলি কিভাবে গ্রামীণ সড়ক নির্মাণ করা যায়। গ্রামবাসীর পরামর্শে আমার ও এলাকার যুক্তরাজ্য প্রবাসী লাল মিয়া, রুপাই মিয়া ও দিলাল খা’র আর্থিক সহায়তায় দুই লাখ টাকা ব্যয়ে সড়কে কাজ শুরু করেছি।
তিনি জানান, আগামী ১০-১২ দিনের মধ্যে সড়কের কাজ শেষ হয়ে যাবে। এতে খুশি এলাকাবাসী। সড়কটি পাকাকরণে সরকারি ও বেসরকারি সহযোগিতা কামনা করছি।
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসান জানান, প্রবাসীদের অর্থায়নে গ্রামীণ সড়ক নির্মিত হচ্ছে। এটি সত্যিই প্রসংশনীয়।
ছবি জগন্নাথপুরের সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চকমন পুর এলাকায় লন্ডন প্রবাসী দের অর্থায়নে নির্মিত হচ্ছে সড়ক। ছবিটি বৃহস্পতিবার তোলা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com