সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে আলেমের উপর সন্ত্রাসী হামলা :এলাকায় নিন্দা ও প্রতিবাদের ঝড়!

জগন্নাথপুরে আলেমের উপর সন্ত্রাসী হামলা :এলাকায় নিন্দা ও প্রতিবাদের ঝড়!

নিজস্ব প্রতিবেদক :

উপজেলার ছিলাউরা দারুচ্ছুন্নাহ আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা তাজুল ইসলাম আলফাজের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শবেকদরের রাতে কবর জিয়ারতরত অবস্হায় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর উপর হামলা চালায়। গুরতর আহত অবস্হায় তাঁকে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পর দিন বুধবার গুরুতর আহত আলেম কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এ ঘটনায় এলাকায় নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে।
সন্ত্রাসী হামলার শিকার মাওলানা তাজুল ইসলাম (৫০) উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া কাজী বাড়ির হাজি সিকন্দর আলীর ছেলে।

জানাযায়, চিলাউড়া দারুচ্ছুন্নাহ আলিম মাদরাসার দারুল কেরাতের হাদিয়ার টাকার হিসাবকে কেন্দ্র করে মঙলবার বিকেল ৪ টায় মাদরাসার অধ্যক্ষ কাজী তাজুল ইসলাম আলফাজ ও ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাই এর মধ্যে কথা কাটাকাটি ও তর্ক বিতর্ক হয়। এরই জের ধরে সন্ধ্যা ৭ টায় চিলাউড়া কেন্দ্রীয় জামে মসজিদের পাশে কবর জিয়ারত করা অবস্থায় চিলাউড়া গোলাপাড়া পুন্জি গ্রামের ছাতির উল্ল্যার ছেলে।

শাহিদুর রহমান খলিলের নেতৃত্বে লেবু মিয়া, আওয়াল মিয়া, আলী আকবর, মাওলানা আব্দুল হাই, নাছিম আহমদ সহ একদল দূর্বৃত্ত সন্ত্রাসী কায়দায় দেশীয় অস্ত্র সস্রে সজ্জিত হয়ে অধ্যক্ষ তাজুল ইসলাম আলফাজের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। আহত তাজুল ইসলাম আলফাজের শোর-চিৎকারে বাজারের ব্যবসায়ী সহ এলাকার লোকজন ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এদিকে ঘটনার পর চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল আহত আলেম কে দেখতে হাসপাতালে ছুটে যান। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে হামলা কারী সন্ত্রাসী দের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শান্তির দাবী জানান।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি মিজানূর রহমানের সাথে আলাপ হলে তিনি বলেন, ভিকটিমের পক্ষ থেকে এখনও কোন লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্হা গ্রহন করবো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com