সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

জগন্নাথপুরে আব্দুস সামাদ আজাদের ১৮ তম মৃত্যুবার্ষিকী পালিত

জগন্নাথপুরে আব্দুস সামাদ আজাদের ১৮ তম মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্বপ্রতিবেদক ::

স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের ১৮ তম মৃত্যু বার্ষিকী বৃহস্পতিবার তাঁর জন্মস্থান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পালিত হয়েছে। এ উপলক্ষে দুপুরে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক পৌর মেয়র মিজানুর রশিদ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগের দলীয় প্রার্থী নুরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম,আনহার মিয়া, আব্দুল কাইয়ুম মশাহিদ, লুৎফুর রহমান, আকমল খান বদরুল ইসলাম, মুক্তাদীর আহমদ মুক্তা, জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, মুজিবুর রহমান, মাহতাবুল হাসান সমুজ, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়া আব্দৃস সামাদ আজাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এদিকে আব্দুস সামাদ আজাদ স্মৃতি সংসদের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও প্রয়াতের জন্মভিটা ভূরাখালি গ্রামে দোয়া ও শিরনী বিতরণ করা হয়।
এছাড়াও পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শহরের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com