রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

হিরো আলমকে বেধড়ক মারপিট

হিরো আলমকে বেধড়ক মারপিট

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটকেন্দ্র পরিদর্শনের সময় স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মারধরের ঘটনা ঘটেছে। একতারা প্রতীকের এই প্রার্থীকে সন্ত্রসীরা প্রশাসনের সামনেই ফিল্মী কায়দায় এলোপাতাড়ী  মারপিট করে।
সোমবার (১৭ জুলাই) বিকেল ৩টার পর রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে এ  ঘটনা ঘটে। এরপর রামপুরায় বেটার লাইফ হাসপাতালে নেওয়া হয় হিরো আলমকে।
এ বিষয়ে সাংবাদিকদের অভিযোগ করে হিরো আলম বলেন, ‘সকাল থেকে অনেক ভোটকেন্দ্র পরিদর্শন করছি। বিকেল ৩টার পর বনানী বিদ্যানিকেতন স্কুল কেন্দ্রে কিছু লোক আমার ওপর সন্ত্রাসী  হামলা চালায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com