বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত  বাংলাদেশ : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান 

সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত  বাংলাদেশ : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান 

নিজস্ব প্রতিবেদক :  পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি  বাংলাদেশ। এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতিতে কোনো মতবিরোধ থাকবেনা। মানুষে মানুষে ভেদাভেদ থাকবেনা।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মন্ত্রী বলেন, আমাদের মধ্যে কোনো  সংঘাত নেই। হিন্দু -বৌদ্ধ – খৃষ্টান মিলে আমরা সকলে ভাই ভাই।
হিন্দু  সম্প্রাদায়ের লোকজন আনন্দঘন পরিবেশে আসন্ন দূর্গাপূজা উদযাপন করবেন বলে আমি আশাবাদী।
শনিবার (৭ অক্টোবর)  দুপুর দেড় টায়
হিন্দু সম্প্রাদায়ের বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৩ উপলক্ষে জগন্নাথপুর থানা পুলিশ কর্তৃক আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান উপরোক্ত কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার। তাই দেশের গরীব-দুঃখী মানুষের ভাগ্যেন্নয়নে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
নিজের উন্নয়ন সম্পর্কে মন্ত্রী বলেন, উন্নয়ন চিন্তাভাবনা আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে সুনামগঞ্জ জেলায় একটি বিমানবন্দর স্থাপন করা হবে।  জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানূর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জগন্নাথপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শুভাশিস ধর।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা  প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি
সাবেক পৌর মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সাধারণ সম্পাদক রেজাউল করীম রিজু, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক  ইকবাল হোসেন ভুঁইয়া  প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, হিন্দু- বৌদ্ধ- খৃষ্টান ঐক্য পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি খোকন সূত্রধর,  যুগ্ম সাধারণ সম্পাদক বিজন কুমার দে, হিরা মোহন দে, সাংবাদিক শাহজাহান মিয়া প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com