বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরের বিশিষ্ট ব্যাবসায়ী আবুল হাসিম এর ইন্তেকাল : দাফন সম্পন্ন

জগন্নাথপুরের বিশিষ্ট ব্যাবসায়ী আবুল হাসিম এর ইন্তেকাল : দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক :সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের বিশিষ্ট ব্যবসায়ী, জগন্নাথপুর আদর্শ  সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি,আলমদিনা জামে মসজিদের প্রতিষ্টাতা,জগন্নাথপুর নিবাসী  যুক্তরাষ্ট্র প্রবাসী আবুল কাশেম সুহেল ও  জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কালাম রাজুর পিতা  সমাজসেবক আবুল হাসিম (৮৫) আর নেই। (ইন্না-লিল্লাহিি ওয়া ইন্না ইলাইহি  রাজিউন।)  শনিবার বেলা দেড়টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে তিন মেয়ে সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী  রেখে গেছেন।  রোববার বাদযোহর   বেলা ২টায় হবিবপুর – কেশবপুর ফাজিল  মাদ্রাসা মাঠে মরহুমের  জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহন করেন। জানাযা নামাজ শেষে    মহান আল্লাহ পাকের দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। জানাযার পূর্বে  মরহুমের জীবনের স্মৃতি চারন করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হবিবপুর – কেশবপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম, জগন্নাথপুর পৌরমেয়র আক্তার হোসেন, সাবেক পৌরমেয়র মিজানূর রশীদ, সমাজসেবক হিরা মিয়া,মরহুমের ছেলে আবুল কালাম রাজু প্রমুখ। জানাযা শেষে জগন্নাথপুরের পারিবারিক  কবরস্থানে মা- বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে পৃথক পৃথক ভাবে শোক প্রকাশ করেছেন স্হানীয় এমপি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা সাদ মাস্টার, সাধারন সম্পাদক কবির আহমদ,উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান  মুক্তাদীর আহমদ মুক্তা, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকররায় সহসভাপতি তাজউদ্দীন আহমদ,সাধারন সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু,যুগ্নসম্পাদক অমিত দেব, সদস্য  আলী আহমদ প্রমূখ।
শোক প্রকাশকারীরা মহান আল্লাহ পাকের দরবারে  মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com