মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

জগন্নাথপুরে বিএনপি নেতা খসরু গ্রেফতার

জগন্নাথপুরে বিএনপি নেতা খসরু গ্রেফতার

নিজস্বপ্রতিবেদক :সুনামগঞ্জের জগন্নাথপুরে মিছিল শেষে বাড়ি ফেরার পথে পুলিশ সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খসরু (৬২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার গোপড়া পুর গ্রামের বাসিন্দা।
 মঙ্গলবার তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, গত সোমবার সন্ধ্যার দিকে জগন্নাথপুর পশ্চিম বাজারের ইকড়ছই পয়েন্টে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত মিছিলে যোগ  দিয়েছিলেন রফিকুল ইসলাম খছরু। মিছিল শেষে রানীগঞ্জ হয়ে বাড়ীতে যাওয়ার পথে পুলিশ পৌরশহর থেকে তাকে আটক করে।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, নাশকতার  চেষ্টা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য , সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, গাড়ি ভাঙচুর এবং গাড়িতে আগুন লাগানোর চেষ্টার অভিযোগ এনে গত ৭ নভেম্বর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির আহসান বাদী হয়ে বিএনপির ৩৯ নেতা-কর্মীর নামে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত নামা আরও ৫০/৬০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ওই মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বিএনপির নেতা কর্মীদের মধ্যে গ্রেফতার আতংক বিরাজ করছে।  অনেকেই বাড়ীঘর ছেড়ে পালিয়ে গেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com